২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬০টি বাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ২

৬০টি হিন্দু বাড়িতে ডাকাতির অভিযোগে নেত্রকোণার মদন উপজেলা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 09:28 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

নেত্রকোণা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৬০টি হিন্দু বাড়িতে ডাকাতির অভিযোগে নেত্রকোণার মদন উপজেলা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার তিয়শ্রী গ্রামে যাত্রাগানের আসর থেকে শরীফ ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়শীকুড়া গ্রামে। গত ৭ সেপ্টেম্বর হাওর এলাকায় ট্রলারে করে এসে ছত্রমপুরে হিন্দু ধর্মালম্বীদের ৬০টি বাড়িতে গণডাকাতি করে দুর্বৃত্তরা। এ সময় বাড়িগুলো থেকে স্বর্ণালংকার, নগদটাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। পরদিন মদন থানায় একটি ডাকাতির মামলা হয়। মদন থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনার পাঁচ দিন পর চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার ভোরে যাত্রাগানের আসর থেকে শরীফ ও মিজানকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমএইচপি/১৫২৩ ঘ.