২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ: নানক

ঈদের নামাজের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 06:48 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের নামাজের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনের সময় প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, শনিবার ঈদের প্রধান জামাতের জন্য ঈদগাহ সম্পূর্ণ প্রস্তুত। আশা করছি মুসল্লিরা শান্তিপূর্ণভাবেই ঈদের নামাজ আদায় করতে পারবেন। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমে প্রধান জামাত হবে। জাতীয় ঈদগাহে আসা মুসল্লিদের নিরাপত্তায় র‌্যাব ও পুলিশের তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বলেও নানক জানান। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জিল্লার রহমান ও র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান। এ বছর ঈদগাহে ২ লাখ ৫৭ হাজার বর্গফুট জায়গা নির্ধারণ করা হয়েছে। এতে ৫ হাজার নারীসহ ৮৪ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ওজু, মোবাইল টয়লেট ও ফ্যানের ব্যবস্থাও রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমডি/এসইউ/১২৪১ ঘ.