২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে মরক্কোর ২ নাগরিক আটক

অবৈধভাবে বিমানে ওঠার চেষ্টা করার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরক্কোর দুই নাগরিককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 05:23 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে বিমানে ওঠার চেষ্টা করার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরক্কোর দুই নাগরিককে আটক করেছে পুলিশ। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারি পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ১০টার দিকে গালফ এয়ারলাইন্সের বাহরাইগামী একটি প্লেনে উঠার সময় আর্মড পুলিশ সদস্যরা মরক্কোর দুই নাগরিক মুরাদ মুহাম্মদ (২৫) ও জামাল মুহাম্মদকে (২৬) আটক করে। “তারা বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের ছাদ টপকে সুকৌশলে প্লেনে ওঠার চেষ্টা করছিল।” তাদের কাছে কোনো পাসপোর্ট ছিল না বলে তিনি জানান। জিজ্ঞাসাবাদে তারা জানান, দুই মাস আগে মরক্কোর একটি জাহাজে চড়ে দশ দিন আগে চট্টগ্রামে আসেন। অবৈধ উপায়ে ইউরোপের কোনো একটি দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে চেয়েছিলেন তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আতিকুর রহমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১০৫৩ ঘ.