২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

নরসিংদী, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- নরসিংদীর মনোহরদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান জানান, বুধবার বিকেলে উপজেলার হাতিরদিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। বাসটি ঢাকা থেকে মনোহরদী যাচ্ছিল। নিহতদের মধ্যে তোতা মিয়া (৫৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। আরেক যুবকের (৩৩) পরিচয় পাওয়া যায়নি। আহতদেও মধ্যে হোসেন আলী (৩০), নিতাই (৫২), বাদল মিয়া (৪০), ইব্রাহিম (২৪), রহিজ আলীকে (৬০) নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯৩২ঘ.