২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে ২২ কয়েদি

ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারের মুক্তির অপেক্ষায় থাকা ২২ জন কয়েদির সাজা ও অর্থদ- মওকুফ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারের মুক্তির অপেক্ষায় থাকা ২২ জন কয়েদির সাজা ও অর্থদ- মওকুফ করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা কারাগারের মো. দিল মোহাম্মদ দেলোয়ার হোসেন, নেত্রকোনা জেলা কারাগারের সায়েদুল, শরীয়তপুর জেলা কারাগারের মোতালেব প্রকাশ মোতালেব সারেং, কক্সবাজার জেলা কারাগারের ফাতেমা বেগম, রাঙামাটি জেলা কারাগারের মো. শাহেদ, লহ্মীপুর জেলা কারাগারের নুরুন্নবী, সিলেট কেন্দ্রীয় কারাগারের আতাউর রহমান, মো. জয়নুদ্দিন ও গৌছ আলী এবং সুনামগঞ্জ জেলা কারাগারের আলেম মিয়া ও আলী ওসমানের দ- মওকুফ করা হয়েছে। এ ছাড়া রাজশাহী কেন্দ্রীয় কারাগারের মো. সাজ্জাদ আলী খান, জয়পুরহাট জেলা কারাগারের মো. আ. বারী ম-ল বাবলু, রংপুর কেন্দ্রীয় কারাগারের মানিক, গাইবান্ধা জেলা কারাগারের মো. জিল্লুর রহমান জিল্লু, দিনাজপুর জেলা কারাগারের মো. মামুন ও মো. আতাউর রহমান খোকন, খুলনা জেলা কারাগারের মো. শিহাব ফকির, পটুয়াখালী জেলা কারাগারের আতাহার বেপারী ও কাদের হাওলাদার এবং বরগুনা জেলা কারাগারের সুলতান শরীফের কারাদ- ও অর্থদ- মওকুফ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৯৫৭ ঘ.