২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশীয় হাইকমিশনারের সাক্ষাত

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনদ ওথমান মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 12:49 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনদ ওথমান মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। তিনি সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান। পরে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। সাক্ষাতকালে তাদের মধ্যে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে জানান আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নয়নের ভূয়সী প্রশংসার করেন হাইকমিশনার নরলিন ওথমান । তিনি আরো বলেন, স্বল্প ব্যয়ে দুর্যোগ মোকাবেলায় যেকোনো দেশের জন্যই বাংলাদেশ অনুকরণীয়। এসময় আবুল কালাম আজাদ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান এবং প্রধানমন্ত্রী কার্যালয় সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৮৩৭ ঘ.