২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোগান্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা

মেঘনা সেতুর ঢালে বাস দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে মঙ্গলবার দীর্ঘ যানজটের কবলে পড়তে হয় ঈদের ঘরমুখো যাত্রীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

কুমিল্লা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা সেতুর ঢালে বাস দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে মঙ্গলবার দীর্ঘ যানজটের কবলে পড়তে হয় ঈদের ঘরমুখো যাত্রীদের। দুপুরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খেলে সেটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এ সময় প্রায় ১ ঘণ্টা মেঘনা সেতুতে যান চলাচল বন্ধ ছিল। এ ছাড়া দুপুরে গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি মাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্্েরা-ট-১৪-১৬৫৬) বিকল হলে যানজট ছড়িয়ে পড়ে কুমিল্লা সেনানিবাস এলাকা পর্যন্ত। গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. জয়নাল আবেদীন জানান, দাউদকান্দি থেকে ঢাকাগামী ইলিয়টগঞ্জ এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো জ-০০১৪৯৯) নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর ঢালে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেলে গাড়ির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে বাসে আগুন লেগে যায়। এতে আতঙ্কিত হয়ে বাস থেকে লাফিয়ে পড়ে এবং আগুনের শিখায় ১৫ যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। দুপুর তিনটার দিকে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়া হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। সোনারগাঁও থানার ওসি হারুন-অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিকা-ের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে। দমকল সদস্যরা বাসটি সরিয়ে নেয়ার পর বিকাল ৩টা থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৪৮ ঘ.