২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিইআরসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে ইমদাদুল হক

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য ইমদাদুল হককে কমিশনের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য ইমদাদুল হককে কমিশনের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগের আগ পর্যন্ত তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্বও পালন করবেন বলে মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে। কমিশনের বর্তমান চেয়ারম্যান সৈয়দ আবু ইউসুফের তিন বছরের মেয়াদ শেষ হওয়ায় ইমদাদুল হককে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সদস্য সেলিম মাহমুদ। সরকারি তথ্য বিববরণীতে বলা হয়, এ দায়িত্ব পালনের জন্য ইমদাদুল হক কোনো বাড়তি সুযোগ-সুবিধা পাবেন না। সদস্য হিসেবে পাওয়া সুযোগ-সুবিধাই তিনি ভোগ করবেন। গত ১২ অক্টোবর সৈয়দ আবু ইউসুফের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত কাউকে বিইআরসির চেয়ারম্যান নিয়োগ করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬৪২ ঘ.