২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে যুবকের লাশ

মোহাম্মদপুর থানা পুলিশ বুধবার দুপুরে বুড়িগঙ্গা শাখা নদীর তীর থেকে ইউসুফ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

মোহাম্মদপুর থানা পুলিশ বুধবার দুপুরে বুড়িগঙ্গা শাখা নদীর তীর থেকে ইউসুফ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।

ঢাকা উদ্যানের শেষ মাথায় নদীর তীরে তাকে ডেকে নিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউসুফ একটি অস্ত্র মামলার আসামি। প্রায় ৫ বছর কারাভোগের পর কিছুদিন আগে তিনি ছাড়া পান।

ইউসুফ ডেমরায় থাকেন। গত মঙ্গলবার রাতে তিনি মোহাম্মদপুরে তার বোনের বাসায় বেড়াতে এসেছিলেন।

বুধবার সকালে তিনি বোনের বাসা থেকে বের হয়ে যায়। এরপর বেলা ১২টার দিকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা  পুলিশকে খবর দেয়।

ওসি বলেন, অপরাধের কোনো কাজের ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের হিসাবে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে  ধারণা করা হচ্ছে।