৩ গাঁজা চাষীর সাজা
সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন গাঁজা চাষীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন গাঁজা চাষীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে বুলকুন্দদিয়া গ্রামে গাঁজার বেশকিছু গাছ রোদে শুকানোর সময় তাদের আটক করে পুলিশ।
এরা হলেন উপজেলার রুপবাটি ইউনিয়নের বুলকুন্দদিয়া গ্রামের এন্তাজ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৫), সখি ব্যাপারীর ছেলে তারা আলী (৩৯) ও মৃত দেলোয়ার হোসেনের ছেলে মজিবর রহমান (৩২)।
শাহাজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন জানান, আটক করে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সাজাপ্রাপ্তদের সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
