২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-১২ আসনে উপ-নির্বাচন ১৭ জানুয়ারি

চট্টগ্রাম-১২ আসনে উপ-নির্বাচনের জন্য ১৭ জানুয়ারি দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

চট্টগ্রাম-১২ আসনে উপ-নির্বাচনের জন্য ১৭ জানুয়ারি দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ রোববার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের জানান, এ নির্বাচনে অংশ গ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে ২০ ডিসেম্বরের মধ্যে। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ২৩ ডিসেম্বর এবং আবেদন প্রত্যাহারের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।

দীর্ঘদিন কিডনি রোগে ভুগে গত ৪ নভেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান ৭১ বছর বয়সী এই আওয়ামী লীগ নেতা।

ওই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ফরহাদ আহমেদ খানকে। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুরশেদ আলম।