সাংবাদিকদের কাছে সিইসির দুঃখ প্রকাশ
সাংবাদিকদের সঙ্গে একজন নির্বাচন কমিশনারের ‘অসৌজন্যমূলক’ আচরণে দুঃখ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
সাংবাদিকদের সঙ্গে একজন নির্বাচন কমিশনারের ‘অসৌজন্যমূলক’ আচরণে দুঃখ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাসে সাংবাদিকরাও তাদের ‘প্রতীকী’ কর্মসূচি প্রত্যাহার করেছে।
সোমবার দুপুর একটায় সিইসির কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত প্রতিবেদকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডির সদস্যরা বৈঠক করেন।
এ সময় সিইসি বলেন, “আমার কাছেও ওই ঘটনা ছিল অপ্রত্যাশিত। নির্বাচন কমিশনার মোবারক সাহেব এতে দুঃখ প্রকাশ করেছেন। আমি কমিশনের হয়ে বলছি-উই আর ভেরি স্যরি।”
এর আগে সকালে নির্বাচন কমিশনার আবদুল মোবারকের আচরণে ক্ষুব্ধ সাংবাদিকরা নির্বাচন কমিশনের সামনে ‘প্রতীকী’ অবস্থান ও সংলাপ বর্জন কর্মসূচি পালন করে।
রোববার প্রধান নির্বাচন কমিশনারকে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়েন নির্বাচন কমিশনার আবদুল মোবারক। সাংবাদিকরা ‘সীমা লঙ্ঘন’ করছে বলেও তিনি মন্তব্য করেন।
সাংবাদিকরা নির্বাচন কমিশনার আবদুল মোবারককে এর জন্য ক্ষমা চাইতে বলেন।
সাংবাদিকদের ‘অবিচ্ছেদ্য অঙ্গ’ উল্লেখ করে কাজী রকিব বলেন, “আপনারা-আমরা একটা পরিবারের মতো। ইসির কাজের সুবিধার্থে ও জনগণকে তা জানানোর স্বার্থে পরস্পরের সুসম্পর্ক আমাদের ধরে রাখতে হবে।”
‘সিনিয়র সিটিজেন’ হিসেবে নির্বাচন কমিশনারের আচরণকে ক্ষমাসুন্দরভাবে নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতের নিবন্ধন বাতিলের দাবিতে তরিকত
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ও জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন।
ইসির ধারাবাহিক সংলাপের ষষ্ঠ দিনে আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে ১০ সদস্যদের প্রতিনিধি দল অংশ নেন। দলটি জামায়াতের রাজনীতি নিষিদ্ধসহ সাত দফা লিখিত সুপারিশ ইসির কাছে তুলে ধরে।
বেলা দুইটায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ সংলাপে অংশ নেয়।
