২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা পরিষদ দ্রুত পূর্ণাঙ্গ করার দাবি

উপজেলা পরিষদকে কার্যকর করতে দ্রুত পূর্ণাঙ্গ করে সংরক্ষিত মহিলা আসন ও শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা পরিষদকে কার্যকর করতে দ্রুত পূর্ণাঙ্গ করে সংরক্ষিত মহিলা আসন ও শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। রোববার আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তারা এ দাবি জানান। অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ হাওলাদার সাংবাদিকদের জানান, উপজেলা পরিষদ নির্বাচনের তিন বছর ৯ মাস হলেও তা পূর্ণাঙ্গভাবে গঠিত হয়নি। উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচন ও শূন্য আসনে (যারা মারা গেছে) নির্বাচন করা হয়নি। এরই মধ্যে যেসব উপজেলা নতুন হয়েছে তাতেও কোনো নির্বাচন করা যাচ্ছে না। তিনি বলেন, “নির্বাচনগুলো দ্রুত সম্পন্ন করতে কমিশনকে অনুরোধ জানিয়েছি। প্রয়োজনীয় বিধি চূড়ান্ত করার তাগিদও দিয়েছি আমরা।” এছাড়া সংসদীয় সীমানা পুনর্নির্ধারণে উপজেলার প্রশাসনিক অখ-তা বজায় রাখা ও উপজেলার চেয়ারম্যানরা স্বপদে থেকে সংসদ নির্বাচন করার বিধান রাখার দাবি রাখা হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এ পাঁচ দফা দাবিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের আট সদস্যের প্রতিনিধি দল সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিইসি সার্বিক বিষয়ে তাদের আশ্বস্ত করেন বলে জানান অ্যাসোসিয়েশন সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০১৭ ঘ.