২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক পাম্প মেরামত করতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 08:34 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক পাম্প মেরামত করতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টায় সদর উপজেলার ইসদাইর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন নাজিমউদ্দিন মিয়া (৬০) ও তার ছেলে অপু (৩০)। অপু নারায়ণগঞ্জের তোলারাম কলেজ থেকে ¯œাতকোত্তর পরীক্ষা দিয়েছে বলে জানিয়েছেন তার চাচাত ভাই ফটো সাংবাদিক এনামুল হক সিদ্দিকী। এলাকাবাসীকে উদ্ধৃত করে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, সকাল ১১টার দিকে উপজেলার ফতুল্লার বাজার এলাকায় বাড়ির পানির পাম্প মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চিৎকার করে ওঠে অপু। তাকে উদ্ধার করতে তার বাবা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে শহরের ২শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৪২৮ ঘ.