২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ২

ট্রেনের বাইরে ঝুলে যাওয়ার সময় ধাক্কা লেগে পড়ে কাটা পড়েছে নারায়ণগঞ্জগামী অজ্ঞাত দুই যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 06:37 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনের বাইরে ঝুলে যাওয়ার সময় ধাক্কা লেগে পড়ে কাটা পড়েছে নারায়ণগঞ্জগামী অজ্ঞাত দুই যাত্রী। শনিবার সকাল পৌনে নয়টার দিকে ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার সময় তারা এ দুর্ঘটনায় মারা যান। নিহতদের একজন সাদা চেক লুঙ্গি (৪৫) এবং অপরজন জিন্স প্যান্ট ও গেঞ্জি পরিহিত বলে জানায় পুলিশ। রেলওয়ে নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন (এসআই) জানান, সকাল ৮টা ২০ মিনিটে ট্রেনটি নারায়ণগঞ্জের উদ্দেশে ঢাকা ছাড়ে। পৌনে নয়টায় ইসদাইর বাজারে পৌঁছালে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে ঝুলন্ত ওই দুই যাত্রী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমএইচপি/১২২৯ ঘ.