কুমিল্লা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেরামতের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী সেতু শনিবার রাত থেকে আট ঘণ্টা বন্ধ থাকবে।
শনিবার রাত ১০টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সেতু দুটির উপর দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
এ সময়ে যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে কুমিল্ল¬া সেনানিবাস এলাকা থেকে কুমিল্ল-া-সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে ব্রাক্ষণবাড়িয়া হয়ে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে বলে জানান সওজ’র কুমিল্ল¬ার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম।
তিনি বলেন, সেপ্টেম্বর মাসে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের সহায়তায় অস্থায়ীভাবে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর মেরামত কাজ শেষ হয়। মেরামতের এক মাস পর কয়েকটি এক্সপানশন জয়েন্টের রাবারের প্যাড, প্লেট ও নাট খসে পড়ে। তাই দুটি সেতু বন্ধ করে এক সাথে মেরামত কাজ করা হচ্ছে।
“এছাড়া ৩ নভেম্বর ও ১৭ নভেম্বরও এ সেতু দুটির ওপর দিয়ে কোনো যান চলাচল করতে পারবে না।”
ঈদে যেন ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ পোহাতে না হয়, সেজন্য সেতু দুটি অস্থায়ীভাবে জরুরি ভিত্তিতে মেরামত করা হবে বলে জানান সওজ প্রকৌশলী।
হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম সাংবাদিকদের বলেন, সেতু দুটিতে মেরামত কাজ চলার সময় যানবাহনগুলো যাতে বিকল্প পথে চলাচল করে সেজন্য হাইওয়ে পুলিশ তৎপর থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০০২ ঘ.
bdnews24