জয়পুরহাট, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট শহর থেকে হিযবুত তাওহীদের দুই নারী সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত ৮টায় শহরের আরাফাত নগর এলাকার একটি বাসা থেকে জিহাদি বই, লিফলেট ও সিডিসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার এম এ রাজ্জাক খান সাংবাদিকদের জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দক্ষিণ বাহির চর গ্রামের ইয়াহিয়া খানের স্ত্রী মুক্তা বেগম (২১), সাইফুল ইসলামের স্ত্রী রূপালী বেগম (২১), সাগর আলীর ছেলে সাইফুল্লাহ (২১), দিনাজপুরের কাহারোল উপজেলার বগদুরহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২২) ও মেহেরপুরের গাংনী উপজেলার হারাভাঙ্গা গ্রামের আনিসুর রহমানের ছেলে সামসুর রহমান (১৭)।
তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশে তুলে দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০০০ ঘ.
bdnews24