চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজিদ এলাকায় এক যুবকের ছুরিকাঘাতে অন্য এক যুবক নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ইনতাজুল হক (২০) বায়েজিদ থানার রৌফাবাদ কলোনি এলাকার মো. পারভেজের ছেলে।
কথিত বন্ধু কানু বৃহস্পতিবার বিকালে নগরীর সমাজ সেবা হোস্টেল এলাকায় ইনতাজুলের বুকে ছুরিকাঘাত করে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ইনতাজুলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ছুরিকাঘাতকারী কানু মিয়াকে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জলিল জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২২১৮ ঘ.
bdnews24