২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) পাঁচটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক শ্রেণি শিক্ষা কার্যক্রম চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) পাঁচটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক শ্রেণি শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার নগরীর পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সিসিসি মেয়র মোহাম্মদ মনজুর আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন। মেয়র জানান, পর্যায়ক্রমে সিসিসি পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া পদ্ধতি চালু করা হবে। মাল্টিমিডিয়া ভিত্তিক কার্যক্রম চালু হওয়া পাঁচটি বিদ্যালয়ে হলো- পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন বিদ্যালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১০৪ ঘ.