জবি, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।
বিকাল ৩টা থেকে একুশটি পরীক্ষা কেন্দ্রে দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা নেয়া হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এবার ‘বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৬০ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১০০ ঘ.
bdnews24