২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার উন্নয়নে ২০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

খুলনা মহানগরীর উন্নয়নে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

খুলনা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগরীর উন্নয়নে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ৫ মার্চ খালিশপুরের জনসভায় যে উন্নয়ন প্রতিশ্র“তি দিয়েছিলেন তিনি সে ওয়াদা পূরণ করেছেন। এর আগেও ৪০০ কোটি টাকার মেগা প্রকল্প পাশ হয়েছে। সবমিলিয়ে ৬০০ কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড শুরু হতে যাচ্ছে খুলনা মহানগরীতে। সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবীর-উল-জব্বার বলেন, ২০০ কোটি টাকার প্রকল্পটি বান্তবায়িত হলে খুলনার চেহারা পাল্টে যাবে। মহানগরীতে অধুনিকায়নের অভুতপূর্ব সমাবেশ ঘটবে। নগরীর কোন সড়ক আর খারাপ থাকবে না। ফলে খুলনা একটি সুন্দর ও মনোরম নগরীতে পরিণত হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লিয়াকত আলী শরীফ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে মহানগরীর ব্যাপক উন্নয়ন ঘটবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.