২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘স্বামীর লাঠির আঘাতে’ স্ত্রীর মৃত্যু

গাজীপুর সদরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 10:00 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

গাজীপুর, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে কলমেশ্বর এলাকায় নিহত মায়া আক্তার (২৬) একজন তৈরি পোশাক কারখানার শ্রমিক। এ ঘটনার পর থেকে তার স্বামী কাজী রিজাউল হোসেন পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। স্বজনদের বরাত দিয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. একরামুল হক বলেন, মায়ার সঙ্গে স্বামী রিজাউলের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে সকাল পৌনে ৮টার দিকে কাজে যাওয়ার সময় কলমেশ্বরের হাজী আহম্মদ আলী সড়ক এলাকায় পৌঁছলে আগে থেকে অপেক্ষারত রিজাউল কাঁচা বাঁশের লাঠি দিয়ে মায়ার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মায়ার ভাই কামরুল হাসান বেপারী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৫০ ঘ.