বরিশাল, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশাল নগরীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন (৫৫) নগরীর চাঁদমারী আউটার স্টেডিয়াম এলাকার বাসিন্দা।
পুলিশের উপর হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
মহানগরীর কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলের কেন্দ্রীয় নেতাসহ কারাগারে থাকা কর্মীদের মুক্তির দাবিতে সকালে জামায়াতের একটি বিক্ষোভ মিছিল নগরীর কাকলীর মোড়ে পৌঁছুলে পুলিশ বাধা দেয়।
বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে তাদের ব্যানার ছিনিয়ে নেয়া হয়।
এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে আনোয়ারকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪৫ ঘ.
bdnews24