সিলেট, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দুই শতাধিক শিক্ষার্থীর নম্বরপত্র হারানোয় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তারা।
মঙ্গলবার দুপুরে একশয়েরও বেশি শিক্ষার্থী কলেজ ফটকে এ মানববন্ধনে অংশ নেয়।
কলেজে ভর্তি হওয়ার সময় তারা এসএসসির মূল নম্বরপত্র জমা দেয়। এইচএসসি পাশের পর স¤প্রতি তারা ওই নম্বরপত্র তুলতে গেলে দেয়া হয় দ্বি-নকল কপি।
কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম, ওলিউর রহমান ও মোহাম্মদ আলী সাইজী সাংবাদিকদের বলেন, ২০১২ সালে তারাসহ ২২১ জন শিক্ষার্থী এ কলেজ থেকে এইচএসসি পাস করেছে।
স¤প্রতি তারা ভর্তির সময় জমা দেয়া নম্বরপত্র তুলতে এলে কর্তৃপক্ষ নানা টালবাহানায় সময়ক্ষেপণ করে।
গত ১ অক্টোবর কয়েকজন শিক্ষার্থীর হাতে কলেজ কর্তৃপক্ষ দ্বি-নকল নম্বরপত্র দেয়া হয়।
এ নম্বরপত্রে বাবা মায়ের নামে বহু ভুল রয়েছে বলে তারা জানান।
নম্বরপত্র হারানোর জন্য দুঃখপ্রকাশ করে অধ্যক্ষ এ কে এম রফিকুল আমিন বলেন, “এ ঘটনায় তদন্ত কমিটি করে দেয়া হয়েছে। প্রতিবেদন পেলে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।”
তিনি বলেন, শিক্ষার্থীদের যাতে কোনো প্রকার সমস্যার পড়তে না হয় এজন্য বোর্ডের সঙ্গে কথা বলে ডুপ্লিকেট (দ্বি-নকল) নম্বরপত্র দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৪ ঘ.
bdnews24