২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে স্বেচ্ছাশ্রমে সাড়ে ৩ কিমি বাঁধ

নীলফামারীর ডিমলা ও লালমনিরহাট জেলার ১০হাজার পরিবারকে বন্যার কবল থেকে রক্ষায় স্বেচ্ছাশ্রমে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ মাটির বাঁধ নির্মাণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 09:31 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

নীলফামারী, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ডিমলা ও লালমনিরহাট জেলার ১০হাজার পরিবারকে বন্যার কবল থেকে রক্ষায় স্বেচ্ছাশ্রমে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ মাটির বাঁধ নির্মাণ শুরু হয়েছে। সোমবার বিকেলে বাঁধ নির্মাণ উদ্বোধন করেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দীন সরকার। এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মো. আরিফ হোসেন। ইউএনও জানান, এ কাজে তারা গ্রামীণ অবকাঠামো খাত থেকে কিছু আর্থিক সহযোগিতা করবেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দীন সরকার বলেন, “অনেক সভা করে এলাকবাসীকে স্বেচ্ছাশ্রমে এ বাঁধ নিমার্ণে উদ্বুদ্ধ করেছি।” গত দু’বছরের বন্যায় নীলফামারীর ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ি ইউনিয়নের চর খড়িবাড়ি থেকে টাপুর চর পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এতে ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ি ইউনিয়ন, লালমনিরহাট জেলার ঘুড্ডিমারী, সানিয়াজান ও বাউরা ইউনিয়নের প্রায় ১০হাজার পরিবারের ঘরবাড়ি বর্ষা মৌসুমে তিস্তা নদীর পানিতে প্ল¬াবিত হয়। এই এলাকায় সরকারিভাবে বাঁধ নির্মাণের উদ্যোগ না নেয়ায় বিশেষ করে বর্ষায় ওইসব মানুষের দুর্ভোগ চরমে ওঠে। অবশেষে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। বাঁধটি নির্মাণে এলাকার প্রায় এক হাজার মানুষ পালা করে অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫২৫ ঘ.