২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত হচ্ছেন নাজমুল

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল কাওনাইনকে ইন্দোনেশিয়াতে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 08:03 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল কাওনাইনকে ইন্দোনেশিয়াতে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মোহাম্মদ নাজমুল কাওনাইন বিসিএস ১৯৮৫ ব্যাচের (পররাষ্ট্র) একজন কর্মকর্তা। পেশাগত জীবনে তিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ইসলামাবাদ ও লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেওয়ার পর তিনি জেনেভার জিআইআইএস থেকে ডিপ্লোমেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১৩৫৬ ঘ.