ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, জাফর সিদ্দিকীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে তার অবদানের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “জাফর সিদ্দিকীর মৃত্যুতে দেশের সংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে।”
প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত জাফর সিদ্দিকী সোমবার গভীর রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান।
তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে আবৃত্তির সঙ্গে সম্পৃক্ত। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ও শব্দবৃত্তি নামের দুটি আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি।
এছাড়া বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টা মণ্ডলির সদস্য ছিলেন তিনি। তার সর্বশেষ কর্মস্থল ছিল বাংলাদেশ টেলিভিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১২৫৩ ঘ.
bdnews24