২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে পাঁচটি বসতঘর

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 06:45 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার পূর্ব দূর্গাপুর এলাকায় রান্নার চুলা থেকে একাধিক ব্যক্তি মালিকাধীন পাঁচটি ঘর পুড়ে যায় বলে দমকল বাহিনী জানিয়েছে। সীতাকুণ্ড দমকল স্টেশনের অফিসার দোলন আচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্টেশনের একটি গাড়ি প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুইটি কাঁচা ও তিনটি সেমি পাকা ঘরের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১২৩৮ ঘ.