ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার তারা মসজিদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম মো. রাসেল (৩০)। তার বাড়ি বংশাল পুলিশ ফাঁড়ির পেছনে।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা মসজিদের সামনে সোহেল দাঁড়িয়ে ছিল। হঠাৎ কয়েকজন যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
পথচারীরা রাসেলকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৯৩২ ঘ.
bdnews24