২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নিটিং কারখানায় আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নিটিং কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নিটিং কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। সোমবার বিকাল পৌনে ৫টার দিকে পঞ্চবটি বিসিক শিল্পনগরীর জালাল নিটিং ফ্যাশনে আগুন ধরে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকর্মীরা এসে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জালাল নিটিং ফ্যাশনের টিনশেড কারখানায় আগুন ধরার কিছুক্ষণের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কারখানার তিনটি নিটিং মেশিন, আসবাবপত্র এবং বিপুল পরিমাণ থান কাপড় পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন ওসি। কারখানার মালিক বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন সভাপতি মো. শাহ্জালাল বলেন, আগুনে কারখানার মেশিন, থান কাপড়, আসবাবপত্রসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৩০ ঘ.