২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনপুরায় দুর্গতদের ক্ষতিপূরণের ঘোষণা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ভোলার মনপুরায় ঘূর্ণি-দুর্গতদের ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ভোলা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ভোলার মনপুরায় ঘূর্ণি-দুর্গতদের ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। সোমবার সকালে মনপুরায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সকাল ৯টায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে মন্ত্রী মনপুরা আসেন। ক্ষতিগ্রস্ত কাটাখালী এলাকা পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের কথা শোনেন। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ঘূর্ণিঝড়ে আংশিক ক্ষতিগ্রস্তদের পাঁচ হাজার ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা, মৃতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে দেয়া হবে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে প্রতিমাসে ২০ কেজি চাল তিন মাস, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি চাল তিন মাস দেয়া হবে। এরপর মন্ত্রী নোয়াখালীর হাতিয়ার উদ্দেশে মনপুরা ত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১০ ঘ.