২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রী ধর্ষণ: মূল আসামির ৬০ বছর কারাদন্ড

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ৬০ বছরের কারাদন্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 11:08 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ৬০ বছরের কারাদন্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সেইসঙ্গে অভিযুক্তকে সহযোগিতার অপরাধে অপর আসামিকে ৩০ বছর কারাদ- দেওয়া হয়। ৬০ বছরের দ-প্রাপ্ত আসামি নাজিম উদ্দিন (৩২) বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল গ্রামের আবুল হাশেম শিকদারের ছেলে। আর ৩০ বছর কারাদ- প্রাপ্ত রফিক উদ্দিন (৩২) একই গ্রামের আবুল মোহসেনের ছেলে। সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ দ-াদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট চন্দন তালুকদার। তিনি বলেন, অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুটি ধারায় আসামি নাজিমকে ৬০ বছর এবং ধর্ষণে সহায়তার অপরাধে রফিককে ৩০ বছরের কারাদ- দিয়েছে আদালত। এছাড়া মামলার অপর আসামি শফিকুর রহমানকে (৩১) বেকসুর খালাস দেয় আদালত। আসামিদের মধ্যে নাজিম ঘটনার পর গ্রেপ্তার হন। জামিনে মুক্তির পর বর্তমানে তিনি পলাতক রয়েছেন। আর মামলার পর থেকেই রফিক পলাতক। অবশ্য রায় ঘোষণার সময় মামলা থেকে অব্যাহতি পাওয়া শফিকুর আদালতে হাজির ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ১৭ এপ্রিল রাতে আসামি নাজিম ও রফিক বাঁশখালীর পূর্ব চাম্বল গ্রামের এক প্রতিবেশীর ঘরে ঢুকে তার স্কুল পড়–য়া মেয়েকে অপহরণ করে পাশ্ববর্তী একটি পাহাড়ে নিয়ে যায়। সেখানে নাজিম তাকে ধর্ষণ করে। এ ঘটনার পরদিন সকালে স্থানীয় লোকজন ওই স্কুলছাত্রীকে অজ্ঞান অবস্থায় বাড়ির পাশের একটি কচু ক্ষেত থেকে উদ্ধার করে। পরদিন ১৮ এপ্রিল মেয়ের বাবা বাদি হয়ে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন। এতে নাজিম, রফিক ও শফিকুরকে আসামি করা হয়। ২০০২ সালের ১১ জুন এই তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে বাঁশখালী থানা পুলিশ। ২০০৩ সালের ১৭ অগাস্ট আসামিদের বিরুদ্ধে আদারতে অভিযোগ গঠন করা হয় বলে জানান বিশেষ পিপি চন্দন তালুকদার। তিনি বলেন, রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/১৬৫২ ঘ.