২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় অস্ত্রসহ ৯ ‘ডাকাত’ আটক

গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর থেকে ডাকাত সন্দেহে নয়জনকে আটক করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

গাইবান্ধা, ১৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর থেকে ডাকাত সন্দেহে নয়জনকে আটক করেছে এলাকাবাসী। শনিবার রাতে ডাকাতির প্রস্ততিকালে তাদের অটক করে পিটুনি দেয় জনতা। রোববার তাদের পুলিশে দেওয়া হয়। সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, রাতে মোল্লারচরের চিথুলিয়া দিগর গ্রামের কাঁশবনে বসে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গ্রামবাসী চারদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে। পরে তাদেরকে ধরে পিটুনি দেয়। এরা হল জামালপুরের ইসলামপুর উপজেলার চন্দ্রগড় এলাকার মোস্তফা ওরফে মোস্তাক, খোকন, জাহের আলী, আলম মিয়া, সোনা মিয়া, গাইবান্ধার ফুলছড়ির চাঁন মিয়া, লাল মিয়া, আব্দুল মজিদ ও মাসুম মিয়া। তিনি বলেন, তাদের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি, একটি দেশি পিস্তল, একটি পাইপগান ও কয়েকটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে। ওসি আরো বলেন, দীর্ঘদিন থেকে গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর চরাঞ্চলে যাত্রীবাহী নৌকা ও মানুষের বাড়িতে ডাকাতি হচ্ছিল। ফলে চরাঞ্চলের মানুষ রাতে পালা করে পাহারা বসায়। গত দুই মাসে এ অঞ্চলে ১৪/১৫টি ডাকাতি হয়েছে বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২২০৭ ঘ.