লালমনিরহাট, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের রাধাকৃষ্ণ মন্দিরের চারটি সিমেন্টের তৈরি মূর্তি চুুরি হয়েছে।
শনিবার রাতে ওই মন্দির থেকে দুইটি রাধাকৃষ্ণ ও দুইটি গোপাল ঠাকুরের মূর্তি চুরি হয় বলে মন্দির কমিটি জানায়।
মন্দির কমিটির সভাপতি মুক্তা রানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে মন্দিরে গিয়ে দরজা ভাঙা দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় জানানো হয়।”
সামাজিক স¤প্রীতি নষ্ট করার জন্য কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
হাতীবান্ধা থানার ওসি তাপস সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মূর্তিগুলো উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯৩৫ ঘ.
bdnews24