২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শব্দ দূষণের দায়ে আবাসিক হোটেলের জরিমানা

শব্দদূষণ করে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে চট্টগ্রামের একটি আবাসিক হোটেলকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শব্দদূষণ করে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে চট্টগ্রামের একটি আবাসিক হোটেলকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার নগরীর আগ্রাবাদ শেখ মুজিব সড়কের আবাসিক হোটেল ল্যান্ডমার্ক হোটেলকে এ জরিমানা করেন অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জেনারেটরের অতিরিক্ত শব্দের কারণে আশেপাশের আবাসিক এলাকায় পরিবেশ দূষণ করছিল। হোটেলটির জেনারেটরের শব্দের মাত্রা পাওয়া যায় ৮৮ ডেসিবল, যার সহনীয় মাত্রা হওয়ার কথা ৫৫ ডেসিবল। প্রচণ্ড শব্দে আশেপাশের ভবনে কম্পন সৃষ্টি এবং জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ল্যান্ডমার্ক হোটেলের ব্যবস্থাপনা পরিচালককে ঢাকায় তলব করে এ জরিমানা করা হয়। ২০০৩ সালে প্রতিষ্ঠিত ল্যান্ডমার্ক হোটেল নামক এ আবাসিক হোটেলে বিদেশি অতিথিরাও অবস্থান করেন, তবে এ প্রতিষ্ঠানের কোনো পরিবেশ ছাড়পত্র নেই। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানের মালিককে অবিলম্বে পরিবেশ ছাড়পত্র গ্রহণেরও নির্দেশ দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৮৫০ ঘ.