চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়ায় রোহিঙ্গা সন্দেহে ১৬ জনকে আটক করেছে পুলিশ।
রোববার প্রথম প্রহর থেকে ভোর ৬টা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
পটিয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পটিয়া পৌর এলাকায় রাতে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়।
এ অভিযানে বিভিন্ন এলাকা থেকে রোহিঙ্গা সন্দেহে ১৬ জনকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৩৪৯ ঘ.
bdnews24