চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারায়ণ পাল (৪০) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার নেপাল পালের ছেলে। কর্মসূত্রে তিনি পরিবারসহ সীতাকুণ্ডে থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুর রহমান জানান, পল্লী চিকিৎসক নারায়ণ তার বাসায় টেলিভিশনের ক্যাবল মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৮২১ ঘ.
bdnews24