২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সদর উপজেলায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় আগুন ধরে বিপুল পরিমাণ কাটা কাপড় (ঝুট) পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 10:00 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সদর উপজেলায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় আগুন ধরে বিপুল পরিমাণ কাটা কাপড় (ঝুট) পুড়ে গেছে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে স্টারলিংক নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় এ অগ্নিকা- ঘটে। এ সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে স্টারলিংক পোশাক কারখানার ছাদে আকস্মিকভাবে আগুন ধরে যায়। “মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।” শহরের মন্ডলপাড়া অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে কারখানার শ্রমিকরা। আগুনে কারখানার ছাদে ও সিঁড়িতে রাখা বিপুল পরিমাণ ঝুট পুড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫৫৫ ঘ.