২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি ধরতে মাথা ফাটল ২ পুলিশের

আসামি ধরার অভিযানে রংপুর কোতোয়ালি থানার এক এসআই ও এক কনস্টেবলের মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

রংপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি ধরার অভিযানে রংপুর কোতোয়ালি থানার এক এসআই ও এক কনস্টেবলের মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকালে নগরীর আলমনগর বাবুপাড়া এলাকায় এ হামলায় আহত উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন ও কনস্টেবল মিজানুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৪টার দিকে এ দু’জন একটি মোটরসাইকেলে বাবুপাড়া এলাকার ‘কুখ্যাত’ সন্ত্রাসী গ্রেপ্তারি পারোয়ানার আসামি সাদ্দাম ও শফিকুলকে ধরতে যান। সাদ্দামকে আটক করার সময় তার দলবল হামলা চালিয়ে এসআই মকবুল ও কনস্টেবল মিজানুরের মাথা ফাটিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ সুপার (এসপি) সালেহ মোহাম্মদ তানভীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামের ভাই শফিকুল, রফিকুল ও তাদের বাবা ভেলু মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলেও জানান এসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.