২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় ৫ বৌদ্ধ বিহারে হামলা

কক্সবাজারে রামুতে বৌদ্ধ বসতিতে মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের পর উখিয়ার পাঁচটি বৌদ্ধ বিহারেও হামলা চালানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে রামুতে বৌদ্ধ বসতিতে মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের পর উখিয়ার পাঁচটি বৌদ্ধ বিহারেও হামলা চালানো হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় পশ্চিমরতœা সুদর্শন বৌদ্ধ বিহারের একটি মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, উত্তর বড়বিল বৌদ্ধ বিহারে ও পশ্চিম মারিচ্যার শ্রদ্ধাংকুর বৌদ্ধ বিহারেও আগুন দেওয়া হয়। ভাংচুর চালানো হয় রাজাপালং জাদিমুরা বৌদ্ধ বিহার ও রেজুর কুল ধর্মাশোক বৌদ্ধ বিহারে। কক্সবাজার জেলার পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বৌদ্ধ বিহারে পুলিশ ও র‌্যাবের ফোর্স পাঠানো হয়েছে বলে তিনি জানান। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধবসতিতে হামলা চালিয়ে রাতভর তাণ্ডব চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা। রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলা এই হামলায় রামু উপজেলার ৭টি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে। উখিয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি আবিল উদ্দিন চৌধুরী সন্ধায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েক হাজার লোক কোর্টবাজার এলাকায় পশ্চিমরতœা সুদর্শন বৌদ্ধ বিহারে হামলায়। হামলাকারীরা বেশিরভাগই স্থানীয়দের অপরিচিত। “হামলাকারীরা রোহিঙ্গা কিনা তাও নিশ্চিত করতে পারেনি স্থানীয়রা।” স্থানীয় বাসিন্দা প্রশান্ত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে এ হামলা শুরু হয়। পশ্চিমরতœা সুদর্শন বৌদ্ধ বিহারে নতুন ও পুরানো দু’টি মন্দির রয়েছে। পুরানো মন্দিরটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। র‌্যাব ও পুলিশ এসে পড়ায় এর পর পালিয়ে যায় হামলাকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/০০০৩ ঘ.