২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মাদক বহনের দায়ে যাবজ্জীবন

মাদক বহনের দায়ে একজনকে যাবজ্জীবন দিয়েছে কুমিল্লার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক বহনের দায়ে একজনকে যাবজ্জীবন দিয়েছে কুমিল্লার একটি আদালত। এছাড়া দণ্ডিতকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোএক বছর কারাভোগ করতে হবে। রোববার জেলা ও দায়রা জজ এ আর মাসউদ এ রায় দেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের আইনজীবী। দণ্ডিত শাহ আলম কোতোয়ালি থানা এলাকার কান্দিরপাড়ের মঞ্জুর আলীর ছেলে। সরকারি কৌঁসুলি মো. মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বরেন, ২০১০ সালের ৬ জুন র‌্যাব ৯৯৪ বোতল ফেনসিডিলসহ মাউক্রোবাস যাত্রী শাহ আলমকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে র‌্যাবের ডিএডি মো. ইউনুছ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ২০১০ সালের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লিটন দেওয়ান শাহ আলম ও মাইক্রোচালক খোকনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় খোকনকে বেকসুর খালাস দেয়া হয়েছে বলে জানান আইনজীবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩০ ঘ.