মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা নদীতে স্রোতের তীব্রতা আরো বৃদ্ধি পাওয়ায় মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল এখনো সীমিত রাখা হয়েছে।
এ রুটের ছোটবড় ১৫টি ফেরির মধ্যে ছয়টি চলাচল করছে। এগুলো দিয়ে শুধু পণ্যবাহী ট্রাক ও ছোট যান পারপার করা হচ্ছে।
দু’পাড়ে পাঁচ শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে।
রোববার পদ্মার পানি আরো ৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিআইডব্লিউটিসি মাওয়া ঘাটের ম্যানেজার সিরাজুল হক বলেন, মাওয়ায় এখনও তীব্র ¯্রােত। মাওয়া থেকে কাওড়াকান্দিগামী ফেরিগুলো ৩ ঘণ্টায় গন্তব্যে পৌঁছতে পারলেও ফিরে আসতে ফেরিগুলোর সময় লাগছে ৫ ঘন্টা।
মাওয়া ২ নম্বর ফেরিঘাট থেকে পদ্মার লৌহজং বাঁক পর্যন্ত ঘূর্ণায়মান প্রবল স্রোত পার হতে বিআইডব্লিউটিসি টাগ জাহাজ শৈবালের সাহায্য নিয়ে ফেরিগুলে মাওয়া ঘাটে নোঙর করছে।
ফেরি সার্ভিস কবে নাগাদ স্বাভাবিক হবে তা কিছুই বলা যাচ্ছে না বলেও জানান সিরাজুল হক।
বিআইডব্লিউটিসি জানায়, ফেরিগুলোর বেশিরভাগই পুরনো। অনেক বছর চলতে চলতে ইঞ্জিনের ক্ষমতাও কমে গেছে। তাই প্রচণ্ড ¯্রােতের সঙ্গে তার মেলাতে পারছে না।
¯্রােতের কারণে ফেরি বন্ধ থাকলেও লঞ্চ, ট্রলার ও স্পিডবোট চলাচল করছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তীব্র স্রোতের কারণে মাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার সীমিত আকারে ফেরি চালু রাখার সিন্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি।
এখন চলাচল করছে রো রো ফেরি শাহ মখদুম, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কে টাইপ ফেরি কিশোরী, কেতকী, করবী ও টানা ফেরি ফরিদপুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24