২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও সরালে ইউটিউব খোলা হবে: বিটিআরসি

আপত্তিকর ভিডিও ফুটেজ সরালে মুহূর্তে ইউটিউব খুলে দিবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপত্তিকর ভিডিও ফুটেজ সরালে মুহূর্তে ইউটিউব খুলে দিবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার বিটিআরসির সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিটিআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ এ কথা জানান। তিনি বলেন, ইসলাম ও হযরত মোহাম্মদকে (স.) অবমাননা করে নির্মিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ এর ভিডিও ফুটেজ সরিয়ে নিতে গুগলকে চিঠি দেয়ার পরও কোন ব্যবস্থা না নেয়ায় ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ইউটিউবে প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষও বিভিন্ন ধরনের ব্যাঙ্গাত্মক কার্টুন ও পোস্ট সরিয়ে নিয়েছে বলে জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ২০১২ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘ইনোসেন্স অব মুসলিম’ ছবিটির পরিচালক স্যাম বাসিল। চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে স¤প্রতি মধ্যপ্রাচ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। লিবিয়া ও মিশরে ইসলামপন্থীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালায়। রকেট হামলায় নিহত হন লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চার জন। বাংলাদেশেও কয়েকটি ইসলামী সংগঠন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকায় অগ্নিসংযোগ করে। ইসলাম ও হযরত মোহাম্মদকে (স.) অবমাননা করে নির্মিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ মুক্তি দেয়ারও প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে ছবিটির পরিচালককে গ্রেপ্তার করার খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএএইচ/এএল/১৭৩৬ ঘ.