সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রোববার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ।
তাড়াশ থানার ওসি আতাউর রহমান বলেন, তালম ইউনিয়নের কুন্দাশন গ্রামের মাঠে লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে পিটিয়ে ও শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/ডিডি/১৭০৫ ঘ.
bdnews24