২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বাস চাপায় পুলিশ নিহত

শেরপুর সদরে বাস চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 10:06 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

শেরপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদরে বাস চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার সকালে কুসুমহাটি বাজারে এ দুর্ঘটনায় নিহত মো. মোজাফফর হোসেনের (২৭) বাড়ি সদর উপজেলার ঝাউয়েরচর গ্রামে। তিনি জামালপুর পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সদর থানার এসআই আনছার আলী বলেন, মো. মোজাফ্ফর হোসেন ছুটি শেষে মোটরসাইকেলে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। কুসুমহাটিতে বগুড়াগামী সীমান্ত পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৫৫৫ ঘ.