২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৌদ্ধ বসতিতে হামলা ‘পরিকল্পিত’

ক্ষতিগ্রস্ত মন্দির ও ঘর-বাড়ি পুনর্র্নিমাণে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর। মিন্টু চৌধুরী ও শংকর বড়ুয়া রুমির প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 08:52 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

মিন্টু চৌধুরী ও শংকর বড়ুয়া রুমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রামু/কক্সবাজার, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধবসতিতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা পরিকল্পিত মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ হামলায় জড়িতদের ছাড় দেয়া হবে না। রোববার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, “সংঘবদ্ধভাবে এ হামলা চালানো হয়েছে। পেট্রোল, গান পাউডার দিয়ে ঘর-বাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগ করা হয়েছে। হামলা পূর্বপরিকল্পিত না হলে এটা সম্ভব হতো না।” হামলায় জড়িতদের সনাক্ত করতে সবার সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে।” ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে রামুতে বৌদ্ধবসতিতে রাতভর তা-ব চালায় র্র্ধমীয় উগ্রপন্থীরা। রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ওই হামলায় রামু উপজেলার সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে। এ ঘটনার পর রোববার সকাল থেকে রামু সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন । খবর পেয়ে সকালেই রামুতে ছুটে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর ও শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। ক্ষতিগ্রস্ত মন্দির ও ঘরবাড়ি ঘুরে দেখে মহীউদ্দীন খান আলমগীর জানান, এসব স্থাপনা পুনর্র্নিমাণে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে। ক্ষতিগ্রস্তরা মন্ত্রীর কাছে অভিযোগ করেন, পুলিশ ও দমকল বাহিনীর গাফিলতির কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণ এতো বেড়েছে। তাদের অভিযোগ বিবেচনায় নিয়ে এ ঘটনায় কারো গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখতে এবং পুরো বিষয়টি তদন্তে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) নুরুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঘটনা তদন্ত করে আগামী ১০ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।” পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানসহ অন্য কর্মকর্তাদের নিয়ে দুপুর দেড়টার দিকে রামুর মেরং লোয়া বড়–য়া পাড়ার রামু সীমা বিহার পরিদর্শন করেন দুই মন্ত্রী। ৩০০ বছরের পুরনো এ বৌদ্ধ মন্দিরে শনিবার রাতে ব্যাপক তা-ব চালায় হামলাকারীরা। দুই মন্ত্রী বৌদ্ধ বিহার ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং মন্দিরের ভিক্ষু ও মন্দির পরিচালনা পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলেন। হামলায় ঘর-বাড়ি হারানোদেরও কথাও শোনেন তারা। এরপর রামু বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন দুই মন্ত্রী। শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়া বলেন, “একটি কুচক্রী মহল এ হামলা চালিয়েছে। ষড়যন্ত্রকারীরা যতোই শক্তিশালী হোক না কেন তাদের বিচার হবে।” এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির সোপান গড়ে তুলতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। এ হামলার নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে পাহাড়িদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএইচ/জেকে/১৯১০ ঘ.