সাতক্ষীরা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার দেবহাটা উপজেলায় শনিবার চারটি আগ্নেয়াস্ত্র ও নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
খলিসাখালি এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার এসব অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি পাইপগান, একটি শাটারগান, একটি ওয়ান শ্যুটার গান ও নয় রাউন্ড বন্দুকের গুলি।
তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
দেবহাটা থানার এসআই অহিদুজ্জামান বলেন, এলাকার একটি চিংড়ি ঘেরের ভেদর থেকে পলিথিনে মোড়া পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দুপুরে র্যাব দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24