২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদুল্লাহ না সরলে আইনি ব্যবস্থা

সরকারি কর্মকর্তা হয়ে প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কাজে অংশ নেয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে নির্বাচনী তদন্ত কমটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা হয়ে প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কাজে অংশ নেয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে নির্বাচনী তদন্ত কমটি। গাজীপুর-৪ উপ নির্বাচনে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শহীদুল্লাহ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সিমিন হোসেন রিমির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন। নির্বাচনের আগের দিন এ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সরে যেতে বলা হয়েছে। শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত কমিটির প্রতিবেদন ইসির আইন শাখায় পৌঁছেছে। এ বিষয়ে এখন কমিশন সভায় (রোববার) সিদ্ধান্ত নেয়া হবে। নির্বাচনী তদন্ত কমিটির সিনিয়র সহকারী জজ বদরুল আলম ভুঞা ও আ স ম শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত প্রতিবেদনে ওই ডেপুটি রেজিস্ট্রারকে পদ থেকে বাদ দেয়া অথবা আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমেদ খান গত ২৬ আগস্ট নির্বাচনী তদন্ত কমিটির কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিমির নির্বাচনী সদস্য সচিবের বিরুদ্ধে অভিযোগ আনেন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করে ও উপস্থিতি খাতার খোঁজ নিয়ে নির্বাচনী তদন্ত কমিটির অভিযোগের সতত্যা প্রমাণিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। অভিযোযেগর বিষয়ে গাজীপুর-৪ উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, “শুক্রবার তদন্ত কমিটির প্রতিবেদন ইসির কাছে পাঠানো হয়েছে। ছুটি থাকায় শনিবার এ বিষয়ে ইসির সিদ্ধান্ত পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট প্রার্থীকে করণীয় নির্ধারণে তদন্ত কমিটির সুপারিশের বিষয়টি মৌখিকভাবে অবহিত করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৯২৫ ঘ.