২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন আগামী বছর’

আগামী বছরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার ফেনী থেকে ঢাকা যাওয়ার পথে প্রকল্পের কাজ পরিদর্শন শেষে কুমিল্লার দাউদকান্দিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “এর মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের ৩২ কিলোমিটার এবং মার্চের মধ্যে ৬২ কিলোমিটার চার লেনের কাজ দৃশ্যমান হবে।” বছরের শেষ নাগাদ বাকি কাজও শেষ হবে বলে আশা প্রকাশ করে যোগাযোগ মন্ত্রীবলেন, “বৃষ্টির কারণে কাজ কিছুটা বিঘিœত হলেও নির্ধারিত সময়েই এ প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে।” এ প্রকল্পের ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক বলেও জানান তিনি। এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে মহাসড়কের চৌদ্দগ্রাম, মহিপাল, বাড়ইয়ার হাট, বড় দারোগার পাড় ও বাড়বকু-সহ ৬টি স্থানে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য সংশ্লি¬ষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। এর আগে কুমিল্ল¬ার দাউদকান্দিতে চার লেন প্রকল্পের কার্যালয়ে কাজের অগ্রগতি নিয়ে ওবায়দুল কাদের পর্যলোচনা সভায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭৫৮ ঘ.