ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়ার মস্কোতে সদ্যসমাপ্ত বাংলাদেশের নিট পণ্যের প্রদর্শনীতে কোটি ডলারের তাৎক্ষণিক রপ্তানি আদেশ পেয়েছে মেলায় অংশ নেয়া দেশের রপ্তানিকারকরা।
শনিবার বাংলাদেশ নিটপোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৮ সেপ্টেম্বর শেষ হওয়া এই পদর্শনী চলাকালে আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে রাশিয়ার শীর্ষ নিট পণ্য আমদানিকারকদের কাছ থেকে বাংলাদেশে সফরে আসার আশ্বাস পাওয়া গেছে। মেলায় অংশ নেয়া বাংলাদেশি ব্যবসায়ীরাও তাদের মাধ্যমে নিট পণ্যের বাজার স¤প্রসারণে আগ্রহ দেখিয়েছেন।
বিশাল ও অমিত সম্ভাবনাময় রাশিয়ার বাজার সম্পর্কে শিগগির বিকেএমইএ কার্যালয় ও ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যাদি সমৃদ্ধ একটি অনুসন্ধানী সেল খোলা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এএল/১৭৩৬ ঘ.
bdnews24